কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৩ PM

সেবা গ্রহণের ধাপসমূহ

কন্টেন্ট: সেবা এবং ধাপ

১. টিটিআই এর প্রশিক্ষণ সেবা প্রাপ্তির ফ্লো চার্ট

ধাপ নংপর্যায় / বিষয়বিবরণসংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্য / নথি
ধাপ ১প্রশিক্ষণ কোর্স নির্বাচনটিটিআই-এর ব্রোশিয়ার, নোটিশ বোর্ড বা অনলাইন ওয়েবসাইট থেকে কাঙ্ক্ষিত প্রশিক্ষণ সেবা নির্বাচন এবং কোর্স ফি/সার্ভিস চার্জ যাচাইকরণ।ASSET / SICIP BEIOA / Regular / Short / UST কোর্সসমূহ।
ধাপ ২আবেদন ফরম পূরণ ও নথি জমাপ্রশিক্ষণ ভর্তি ফরম প্রয়োজনীয় তথ্য ও শিক্ষাগত যোগ্যতার সনদসহ অনলাইনে বা সরাসরি অফিসে জমা দেওয়া।• পাসপোর্ট সাইজ ছবি (১ কপি) ও এনআইডি/জন্ম নিবন্ধন
• শিক্ষাগত যোগ্যতার সনদ (SSC/HSC/Diploma/B.Sc)
ধাপ ৩কারিগরি ও যোগ্যতা মূল্যায়নপ্রশিক্ষণ প্রার্থীদের প্রাথমিক বাছাই ও ওরিয়েন্টেশন।• কোর্স ক্যাটাগরি অনুযায়ী প্রার্থীর নূন্যতম যোগ্যতা যাচাই
• প্রশিক্ষণ ক্লাসের ব্যাচ সময়সূচি বা কাজের ডেডলাইন নির্ধারণ
ধাপ ৪ফি পরিশোধ ও ভর্তি/অর্ডার নিশ্চিতকরণঅনুমোদিত ফি অনুযায়ী নির্ধারিত প্রশিক্ষণ কোর্স ফি জমা দিয়ে অফিশিয়াল রসিদ ও এডমিট কার্ড/ওয়ার্ক অর্ডার গ্রহণ।• অফিশিয়াল জমা রসিদ ও অনলাইন রেজিস্ট্রেশন কনফার্মেশন
• প্রশিক্ষণের এডমিট কার্ড / আইডি কার্ড
ধাপ ৫প্রশিক্ষণ গ্রহণ ও ল্যাব এক্সিকিউশনটিটিআই-এর আধুনিক ক্লাসরুম ও হাই-টেক ল্যাবে ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ।• Haas VMC, Siemens PLC, FluidSIM, Mastercam-এ হাতে-কলমে ক্লাস
• ৮০% উপস্থিতি ও মডিউল ভিত্তিক অ্যাসেসমেন্ট/পরীক্ষা
ধাপ ৬সনদপত্র, মালামাল ও টেস্ট রিপোর্ট গ্রহণকোর্স সফলভাবে সমাপ্তির পর সরকারি সার্টিফিকেট বিতরণ।• বিটাক/শিল্প মন্ত্রণালয় অনুমোদিত ট্রেইড কোর্স সার্টিফিকেট
• গ্র্যাজুয়েশন ফিডব্যাক রেকর্ড

২. টিটিআই কমন ফ্যাসিলিটি সেবা প্রাপ্তির ফ্লো চার্ট

ধাপ নংপর্যায় / বিষয়বিস্তারিত বিবরণ
ধাপ ১সেবা নির্বাচন ও ফি যাচাইটিটিআই-এর ব্রোশিয়ার বা ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় সেবা (CNC Machining, 3D Printing, Metal Testing, CMM Inspection বা Incubation) এবং নির্ধারিত ফি যাচাইকরণ।
ধাপ ২আবেদন ফরম পূরণ ও জমানির্ধারিত আবেদন ফর্মে (Requisition / Incubation Form) প্রয়োজনীয় তথ্যাবলী ও কাজের সুনির্দিষ্ট বিবরণ দিয়ে অনলাইনে বা সরাসরি অফিসে জমা দেওয়া।
ধাপ ৩কারিগরি মূল্যায়ন ও কোটেশন অনুমোদনটিটিআই-এর প্রকৌশলী দল দ্বারা প্রজেক্টের কারিগরি সম্ভাব্যতা যাচাই, সময় নির্ধারণ এবং আনুপাতিক অফিসিয়াল খরচের কোটেশন প্রদান।
ধাপ ৪সার্ভিস ফি পরিশোধ ও রসিদ গ্রহণঅনুমোদিত কোটেশন অনুযায়ী ক্যাশ, ব্যাংক ড্রাফট বা ই-পেমেন্টের মাধ্যমে নির্ধারিত সার্ভিস ফি জমা দিয়ে অফিসিয়াল রসিদ/চালান গ্রহণ।
ধাপ ৫কাজ সম্পাদন ও কোয়ালিটি ইনস্পেকশনটিটিআই-এর হাই-টেক ল্যাবে কাজ সম্পাদন এবং ৩ডি CMM বা স্পেকট্রোমিটার দিয়ে মান পরীক্ষা ও কোয়ালিটি সার্টিফাই করা।
ধাপ ৬মালামাল বা টেস্ট রিপোর্ট গ্রহণকাজ বা টেস্টিং সম্পূর্ণ হওয়ার পর ফাইনাল চালানের মাধ্যমে প্রস্তুতকৃত মালামাল অথবা সার্টিফাইড টেস্ট রিপোর্ট গ্রহণ।
ফাইল ১

ফাইল প্রিভিউ ওয়েব ব্রাউজারে সমর্থিত নয়

ফাইল ১

ডাউনলোড করুন

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন