কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪৮ PM

প্রশিক্ষণ সম্পর্কিত সাধারণ তথ্য

কন্টেন্ট: পাতা

টুল এন্ড টেকনোলজি ইনস্টিটিউট (টিটিআই), বিটাক এ SICIP BEIOA প্রকল্প, ASSET প্রকল্প, নিয়মিত কোর্স, কাস্টমাইজড কোর্স, আরপিএল এর আওতায় বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ পরিচালিত হয়ে থাকে। নিম্নে তা উল্লেখ করা হলো:

১) CNC Machining Center Operation with CAD & CAM: এই ট্রেডে SolidWorks ও Mastercam সফটওয়্যারের মাধ্যমে ২ডি/৩ডি ড্রয়িং, টুলপাথ জেনারেশন, CNC মিলিং মেশিন পরিচালনা, অফসেট সেট করা এবং G-code ও M-code প্রোগ্রামিং বিশদভাবে শেখানো হয়।

২) Certificate Course in PLC: এই ট্রেডের আওতায় রিলে লজিক, স্টার্টার সার্কিট মেকিং, Siemens S7-1200 PLC, TIA Portal, FluidSIM, HMI স্ক্রিন ডিজাইন, VFD মোটর স্পিড কন্ট্রোল এবং PID টিউনিং সম্পর্কিত বিষয়সমূহ হাতে-কলমে শেখানো হয়।

৩) CAD-CAM Design and Programming: এই ট্রেডে ক্যাড সফটওয়্যারের সাহায্যে উন্নত ২ডি/৩ডি প্রোডাক্ট ডিজাইন, ৩ডি মডেলিং এবং সিএনসি মেশিনের জন্য জি-কোড জেনারেট ও ড্রাই রান সিমুলেশন শেখানো হয়।

৪) Mechatronics and PLC: এই ট্রেডে মেকানিক্স, ইলেক্ট্রনিক্স এবং পিএলসির সমন্বয়ে অটোমেটেড কন্ট্রোল সিস্টেম, বিভিন্ন সেন্সর ও একচুয়েটর ইন্টারফেসিং এবং ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক লজিক প্রস্তুত করার প্রশিক্ষণ প্রদান করা হয়।

৫) 3D Printing (Additive Manufacturing): এই ট্রেডে ৩ডি মডেল স্লাইসিং সফটওয়্যার, এফডিএম প্রিন্টার সেটআপ, ফিলামেন্ট নির্বাচন, ৩ডি অবজেক্ট প্রিন্টিং এবং প্রিন্ট-পরবর্তী পোস্ট-প্রসেসিং বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

৬) CNC Wood Routing Machine Operation and CAD Design: এই ট্রেডে কাঠের ওপর বিভিন্ন আলপনা, ৩ডি খোদাই ও নকশা তৈরির জন্য ভেক্টর ড্রয়িং, টুলপাথ জেনারেশন এবং সিএনসি উড রাউটিং মেশিন সেটআপ ও দক্ষতার সাথে পরিচালনা শেখানো হয়।

৭) Intermediate Automation and Control System: এই ট্রেডে অ্যাডভান্সড পিএলসি প্রোগ্রামিং, অ্যানালগ ও ডিজিটাল সেন্সর ইন্টিগ্রেশন, ইন্ডাস্ট্রিয়াল নেটওয়ার্কিং (SCADA/HMI) এবং ফিডব্যাক কন্ট্রোল লুপের মাধ্যমে শিল্প কারখানার স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।

এই সকল প্রশিক্ষণ প্রোগ্রামের সময়সূচী প্রতিদিন সকাল ০৯:০০ টা থেকে বিকাল ০৪:০০ টা পর্যন্ত এবং কোর্সের মোট মেয়াদ ৩/৪ মাস। প্রশিক্ষণ পদ্ধতিতে তত্ত্বীয় আলোচনার চেয়ে প্রাকটিক্যাল অনুশীলনে অধিক গুরুত্ব প্রদান করা হয়।

ফাইল ১

ফাইল প্রিভিউ ওয়েব ব্রাউজারে সমর্থিত নয়

ফাইল ১

ডাউনলোড করুন

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন