কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৪:২৯ PM
কন্টেন্ট: পাতা
শিল্পকারখানা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তিমালিকানাধীন উদ্যোগের জন্য টিটিআই-বিটাক মানসম্মত মেকানিক্যাল, রাসায়নিক ও মেটালার্জিক্যাল টেস্টিং এবং ক্যালিব্রেশন সেবা প্রদান করে থাকে। টেস্টিং সুবিধা গ্রহণের ধাপসমূহ নিচে উল্লেখ করা হলো:-
১. আবেদন জমা প্রদান: নির্দিষ্ট আবেদন ফরমে অথবা প্রাতিষ্ঠানিক লেটারহেড প্যাডে পরিচালক (টিটিআই), বিটাক বরাবর আবেদন পত্র / অনুরোধ পত্র জমা দিতে হবে। আবেদনপত্রে টেস্টের ধরন, নমুনার বিবরণ এবং কাঙ্ক্ষিত স্পেসিফিকেশন উল্লেখ থাকতে হবে।
২. নমুনা (Sample) জমা প্রদান: নির্ধারিত টেস্টিং ল্যাবরেটরিতে প্রয়োজনীয় পরিমাণ নমুনা (Sample) জমা দিতে হবে। নমুনা জমা দেওয়ার সময় উপযুক্ত আইডেন্টিফিকেশন মার্ক নিশ্চিত করতে হবে।
৩. ফি নির্ধারণ ও পরিশোধ: বিটাক নির্ধারিত টেস্টিং ফি তালিকা অনুযায়ী ফি হিসাব করা হবে। আবেদনকারীকে নির্ধারিত ব্যাংকে অথবা অ্যাকাউন্টস সেকশনে চালান/পে-অর্ডার/ক্যাশ এর মাধ্যমে ফি জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে।
৪. নমুনা পরীক্ষা ও বিশ্লেষণ: ফি জমা দেওয়ার পর বিটাক-এর দক্ষ প্রকৌশলী ও টেকনিশিয়ানগণ আধুনিক যন্ত্রপাতির সাহায্যে নির্ধারিত আন্তর্জাতিক ও জাতীয় মান (ISO/BS/ASTM) অনুযায়ী পরীক্ষা সম্পন্ন করবেন।
৫. টেস্ট রিপোর্ট তৈরি ও অনুমোদন: পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে একটি বিস্তারিত 'টেস্ট সার্টিফিকেট/রিপোর্ট' তৈরি করা হবে এবং ল্যাব ইনচার্জ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষর শেষে অনুমোদন করা হবে।
৬. রিপোর্ট ও নমুনা গ্রহণ: অনুমোদিত টেস্ট রিপোর্টের মূল কপি আবেদনকারী বা তার মনোনীত প্রতিনিধিকে প্রদান করা হবে। (প্রয়োজনীয় ক্ষেত্রে টেস্টের পর অবশিষ্ট নমুনা ফেরত দেওয়া হবে)।
বিশেষ নির্দেশাবলি: উপরে উল্লেখিত নিয়মাসমূহ অনুসরণ করে আবেদন পত্র / অনুরোধ পত্র ফর্মটি টিটিআই, বিটাক এর আইডি / পিসিডি বিভাগ এর কাছে জমা দিতে হবে।