কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৮:৫৪ PM

উদ্যোক্তা তৈরির বিষয় সমূহ

কন্টেন্ট: পাতা

টুল এন্ড টেকনোলজি ইনস্টিটিউট (টিটিআই), বিটাক তেজগাঁও, ঢাকা-তে তরুণ প্রকৌশলী, উদ্ভাবক এবং সম্ভাবনাময় শিল্প উদ্যোক্তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য একটি আধুনিক ইনকিউবেশন সুবিধা প্রদান করা হয়। এখানে নিম্নোক্ত সেবা ও সুযোগ-সুবিধা সমূহের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি ও বিকাশ ঘটানো হয়:-

  • হাই-টেক কমন ফ্যাসিলিটি সার্ভিস (যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ): নতুন উদ্যোক্তাদের প্রাথমিক মূলধন সাশ্রয়ের জন্য কোটি টাকা মূল্যের Haas CNC Milling, Haas CNC Lathe, Wire-Cut EDM, Die-Sinking EDM এবং CNC Grinding মেশিনসমূহ ঘণ্টাচুক্তি ভাড়ায় ব্যবহারের সুযোগ প্রদান করা হয়।

  • কো-ওয়ার্কিং স্পেস ও অফিস সুবিধা: স্টার্টআপ ও নতুন তরুণ উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য টিটিআই ক্যাম্পাসে সুসজ্জিত কো-ওয়ার্কিং ডেস্ক স্পেস, অফিস রুম এবং মিটিং রুম ব্যবহারের সুবিধা দেয়া হয়।

  • প্রোডাক্ট ডিজাইন ও প্রোটোটাইপিং সাপোর্ট: ৩ডি স্ক্যানিং, CAD-CAM ডিজাইন, ৩ডি প্রিন্টিং (Additive Manufacturing) এবং সিএনসি প্রযুক্তির মাধ্যমে নতুন পণ্যের প্রোটোটাইপ বা মেকানিক্যাল স্পেয়ার পার্টস দ্রুত ও নিখুঁতভাবে তৈরির কারিগরি সহায়তা।

  • মেটালার্জিক্যাল সার্টিফিকেশন ও ল্যাব টেস্টিং: স্পার্ক-OES স্পেকট্রোমিটারের মাধ্যমে ধাতুর রাসায়নিক উপাদান বিশ্লেষণ, Mitutoyo 3D CMM পরিদর্শন, এবং হার্ডনেস টেস্টের মাধ্যমে আন্তর্জাতিক মানের কোয়ালিটি সার্টিফিকেশন সুবিধা।

  • ভ্যাকুয়াম হিট ট্রিটমেন্ট ও সারফেস ইঞ্জিনিয়ারিং: ব্রাদার ভ্যাকুয়াম ফার্নেসের (Brother Vacuum Furnace) সাহায্যে ডাই ও মোল্ডের হার্ডেনিং এবং PVD থিন-ফিল্ম কোটিং এর মাধ্যমে পণ্যের আয়ু ও গুণমান বৃদ্ধির প্রযুক্তিগত সেবা।

  • বিজনেস মেন্টরিং ও টেকনিক্যাল গাইডেন্স: অভিজ্ঞ ও শিল্প বিশেষজ্ঞদের মাধ্যমে ব্যবসা পরিকল্পনা প্রণয়ন, প্রোডাক্ট কস্টিং, প্রোডাকশন প্ল্যানিং এবং শপ-ফ্লোর ম্যানেজমেন্টের ওপর সরাসরি মেন্টরিং।

  • কমার্শিয়াল প্রোডাকশন ও মার্কেট লিংকেজ: টিটিআই-এর ওয়ার্কশপ সুবিধার মাধ্যমে স্পেয়ার পার্টস, ডাই-মোল্ড ও প্রিসিশন মেটাল পার্টস তৈরির কমার্শিয়াল অর্ডার এক্সিকিউশন এবং শীর্ষস্থানীয় স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের সাথে যোগসূত্র স্থাপন।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন