কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ এ ১০:১২ PM

ইনকিউবেশন সেবা গ্রহণের প্রক্রিয়া

কন্টেন্ট: পাতা

টুল এন্ড টেকনোলজি ইনস্টিটিউট (টিটিআই), বিটাক এর ইনকিউবেশন সেন্টার থেকে নতুন উদ্যোক্তা, স্টার্টআপ এবং তরুণ উদ্ভাবকগণ সহজ কয়েকটি ধাপ অনুসরণের মাধ্যমে কমন ফ্যাসিলিটি, টেস্ট ল্যাব ও ইনকিউবেশন সেবা গ্রহণ করতে পারেন:-

১। আবেদন পত্র জমাদান : টিটিআই-এর নির্দিষ্ট ফর্মে প্রজেক্ট প্রপোজাল/ব্যবসায়িক পরিকল্পনা, প্রোটোটাইপের বিবরণ বা সেবা সংক্রান্ত চাহিদাপত্র উল্লেখ করে টিটিআই কার্যালয়ে সরাসরি অথবা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

২। প্রস্তাবনা মূল্যায়ন ও প্রাথমিক বাছাই: জমা দেওয়া আবেদনটি টিটিআই-এর কারিগরি ও প্রযুক্তি বিশেষজ্ঞদের কমিটি দ্বারা প্রজেক্টের প্রযুক্তিগত সম্ভাব্যতা, কারিগরি চাহিদা ও উদ্ভাবনী মান বিবেচনা করে মূল্যায়ন ও প্রাথমিক বাছাই করা হয়।

৩। অনুমোদন ও চুক্তি স্বাক্ষর: প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত প্রজেক্ট বা উদ্যোক্তার সাথে টিটিআই কতৃপক্ষের সার্ভিস ফি, যন্ত্রপাতি ব্যবহারের শর্তাবলী, কো-ওয়ার্কিং স্পেস ব্যবহার এবং কাজের সময়সীমা নির্ধারণ করে দ্বিপাক্ষিক চুক্তিপত্র স্বাক্ষর করা হয়।

৪। সম্পদ বরাদ্দ ও ওরিয়েন্টেশন: চুক্তির পর উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় ল্যাব মেশিনারি রিজার্ভেশন, কো-ওয়ার্কিং ডেস্ক এবং ইন্ডাস্ট্রিয়াল শপ-ফ্লোর ও পেশাগত স্বাস্থ্য সেফটি (OHS) সংক্রান্ত প্রাথমিক ওরিয়েন্টেশন প্রদান করা হয়।

৫। প্রযুক্তিগত বাস্তবায়ন ও সেবা গ্রহণ: নির্ধারিত সময়সূচি অনুযায়ী হাই-টেক সিএনসি মেশিন, ৩ডি প্রিন্টিং, মেটালার্জিক্যাল ল্যাব টেস্টিং বা প্রোটোটাইপিং সার্ভিস গ্রহণ এবং বিশেষজ্ঞদের কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা লাভ করা যায়।

৬। মনিটরিং ও কমার্শিয়াল সাপোর্ট: কাজের অগ্রগতির নিয়মিত তদারকি, কোয়ালিটি ইনস্পেকশন রিপোর্ট প্রদান এবং বাণিজ্যিকভাবে বাজারে প্রবেশের ক্ষেত্রে কারিগরি ও বিজনেসম্যানজমেন্ট সহায়তা দেওয়া হয়।

বিশেষ নির্দেশাবলি: উপরে উল্লেখিত নিয়মাসমূহ অনুসরণ করে আবেদন পত্র / অনুরোধ পত্র ফর্মটি টিটিআই, বিটাক এর প্রশাসন বিভাগ এর কাছে জমা দিতে হবে।

ফাইল ১

ফাইল প্রিভিউ ওয়েব ব্রাউজারে সমর্থিত নয়

ফাইল ১

ডাউনলোড করুন

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন