কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৯:৪৩ PM

কাজের ক্ষেত্র

কন্টেন্ট: পাতা

টুল এন্ড টেকনোলজি ইনস্টিটিউট (টিটিআই), বিটাক-এর অভিজ্ঞ প্রকৌশলী ও কারিগরি বিশেষজ্ঞদের মাধ্যমে বিভিন্ন শিল্প কারখানা, স্টার্টআপ এবং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের জন্য নিম্নোক্ত ক্ষেত্রসমূহে কারিগরি পরামর্শ ও কনসালটেন্সি সেবা প্রদান করা হয়:-

  • প্রোডাক্ট ডিজাইন ও ৩ডি মডেলিং: CAD/CAM সফটওয়্যার (SolidWorks, Masterca) এর মাধ্যমে ২ডি/৩ডি প্রোডাক্ট ডিজাইন, সারফেস মডেলিং, ক্যাড ফাইল কনভার্সন এবং প্রোটোটাইপিংয়ের কারিগরি পরামর্শ।
  • সিএনসি মেশিনিং ও টুলপাথ অপটিমাইজেশন: প্রিসিশন সিএনসি মিলিং, টার্নিং, মাল্টি-অ্যাক্সিস মেশিনিং, G-code/M-code প্রোগ্রামিং, কাটার নির্বাচন এবং সাইকেল টাইম কমানোর জন্য টুলপাথ অপটিমাইজেশন গাইডেন্স।
  • ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ও পিএলসি সিস্টেম ডিজাইন: রিলে লজিক, সিমেনস PLC প্রোগ্রামিং, TIA Portal, HMI স্ক্রিন ডিজাইন, VFD মোটর কন্ট্রোল এবং সেন্সর ইন্টিগ্রেশন সংক্রান্ত অটোমেশন সলিউশন।
  • মেটালার্জিক্যাল অ্যানালাইসিস ও কোয়ালিটি কন্ট্রোল: স্পার্ক-OES এর মাধ্যমে ধাতুর রাসায়নিক উপাদান বিশ্লেষণ, Mitutoyo 3D CMM পরিদর্শন, রকওয়েল হার্ডনেস টেস্টিং এবং সারফেস রাফনেস মূল্যায়নের পরামর্শ।
  • হিট ট্রিটমেন্ট ও সারফেস ইঞ্জিনিয়ারিং: ভ্যাকুয়াম হিট ট্রিটমেন্ট ফার্নেসে ডাই ও মোল্ডের হার্ডেনিং, টেম্পারিং, স্ট্রেস রিলিফ এবং PVD থিন-ফিল্ম কোটিং এর প্রযুক্তিগত পরামর্শ।
  • হাইড্রোলিক্স ও নিউমেটিক্স সিস্টেম সেটআপ: ফ্লুইড পাওয়ার সার্কিট ডিজাইন, হাইড্রোলিক পাওয়ার ইউনিট (HPU) সেটআপ, ভালভ নির্বাচন, সিলিন্ডার সাইজিং এবং ইন্ডাস্ট্রিয়াল নিউমেটিক সিস্টেম ট্রাবলশুটিং সাপোর্ট।
  • ফ্যাক্টরি সেটআপ ও মেশিনারি মেইনটেন্যান্স: ওয়ার্কশপ লেআউট ডিজাইন, মেশিনারি ক্রয় সংক্রান্ত গাইডলাইন, CNC/PLC মেশিনের মেইনটেন্যান্স শিডিউল, শপ-ফ্লোর ওএইচএস (OHS) সেফটি প্রোটোকল এবং প্রোডাক্ট কস্টিং এস্টিমেশন।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন